পৃথিবীর সকল যন্ত্রণা সহ্য করছি,
জানি মৃত্যুর আগ পর্যন্ত
অপেক্ষা করতে হবে,
কখন এই যন্ত্রণা শেষ হবে।
কিন্তু এও জানি অপেক্ষাই সার,
আমি ভালোবাসতে জানি,
তবে আমায় ভালোবাসে না,
সেই ঘৃণ্য ভালোবাসা।
দেয়ালে ঠুকে মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছা করছে।
কিন্তু দেয়াল আমায় কাছে টানে না।
কি অসহ্য যন্ত্রণা!
মনুষ্য দেয়াল ভেদ করে আমি,
পেরিয়ে গেছি
এক টুকরো পিঙ্গল বর্ণের
ধূমকেতু।
আমাকে টেনে নাও,
তোমাদের মাঝে আমি একজন
তোমাদেরই মত হিংসুটে হয়ে
বেঁচে থাকতে চাই।
আমি চাই আমার প্রিয়া
আমার ব্যবহার দেখে
হতবিহ্বল হয়ে যাক!হার দেখে
হতবিহ্বল হয়ে যাক!
মানুষ বড়ই আজিব প্রাণী। আসলে মানুষ যে কী জানে না, তাই জানে না। আবার কী জানে তাও জানে না। কিন্তু ভাবতে গেলে দেখা যাবে, সে অনেক কিছুই জানে। একই সাথে কোন কিছুই জানে না। যেমন এই কথাগুলো কেন লিখছি আমি নিজেও তা জানি না। আসলে আমার মনটা কিছুদিন যাবত্ খুব খারাপ যাচ্ছে। এই কয়েকদিন আমি আমার সম্পর্কে যা যা চিন্তা করেছি, তা যদি কোন ভাবে লিপিবদ্ধ করতে পারতাম, তাহলে হয়তো আমার স্বভাব বা প্রকৃতি সম্পর্কে একটা সঠিক ধারণা আমি নিজে পেতাম। আজকাল নিজেকেও বড় অচেনা লাগে। কিন্তু দুঃখের বিষয় আমি আমার চিন্তা ভাবনাগুলো লিপিবদ্ধ করতে পারি না। কারণ আমার মন যেভাবে চিন্তা করে, হাত সেভাবে চলে না। যদি মনের ছায়া হাতের মাধ্যমে ফেলা যেত, তাহলে মানুষ আজ এত দূরে এগিয়ে যেতে পারত, যা কেবল সায়েন্স ফিকসনেই সম্ভব। স্বার্থপরতা নিয়ে চিন্তা করছিলাম কিছুদিন যাবত্। এই বিষয় নিয়ে লেখতে শুরু করার কারণ হতে পারে, নিজেকে নিঃস্বার্থবান প্রমাণ করা। এবং এটাই সবচেয়ে বড় স্বার্থপরতা নয়? কিছু মনে করবেন না, আমি লেখার মাঝে আমার মনের ছায়া ফেলার চেষ্টা করছি। যদিও জানি বৃথা চেষ্টা। এটা কখনও পুরোপুরি সফল হবেনা। মানুষ কখনও স্বার্থপর হওয়া...
Comments
Post a Comment