Skip to main content

ছেঁড়া নোঙ্গর -তুচ্ছ

একটা আঁধার চাই আঁধার
নিকষ গাঢ় অন্ধকার
থকথকে পিচ্ছিল
আর
নিঃস্বার্থবান আঁধার এই পটভূমিতে কালো অন্ধ পদরেখা মোর
হেঁটে যাই গৃহ পথ পানে
খুজে যাই সেই পুরোনো আঁধার
আর
না পাওয়া প্রিয়তমাকে

দেয় সে জোর হাতছানি
ডাকে মোরে তার কাছে
ভেবে হই দিশেহারা
মরীচিকা যদি হয় পাছে

আবারও অতলে যাই তলায়ে
যাই ভুলে তার পথ
দেখেনু হৃদয় ভেঙ্গে মোর আজ
হয়েছে তীক্ষ্ন ক্ষত

ফিরিব আবার তাই বুঝি আমি
ডুবেছি ভুলের সাগরে
মন নৌকৌ আজি মেলিছে পাল
ঘুণ ধরেছে ছেঁড়া নোঙ্গরে

Comments