Skip to main content

সবুজ রেলগাড়ি -তুচ্ছ


দ্রুতগামী ট্রেনের পাশাপাশি হাটছি

ভাব খানা এমন যে করেই হোক আজ একে পিছে ফেলবই

যেমনিভাবে তোমরা আমায় ফেলে গেলে

এই নিঃসঙ্গ ষ্টেষনে

বর্গাকার সব পথ ছেড়ে যাই

ঘাসের উঁচু শিশ্ন আমার পায়ে বরাবরের মত বিধে যায়

একপথ ছেড়ে আরেক পথের দিকে পা বাড়াই

খাপ পেতে বসে থাকে সন্ত্রাসী দল

বাদামের খোসা, সিগারেটের পশ্চাদ অংশ

এমনকী কনডমের খালি প্যাকেটও আমার পদ দূলিত হয়

আমার কানে পৌছায় না নিরিহ পথিকের আর্তনাদ

রাস্তার পাশের ল্যাম্পপোষ্ট গুলো

হতাশায় যেন অন্ধ হয়ে গেছে

গোপন প্রেমের নিষিদ্ধ চুম্বন

বেশ্যা নারীর হাতছানি

কোনও কিছুই

কোনও কিছুই আজ আমায় চঞ্চল করে তুলে না

আমি আমার মাথাকে তার অক্ষের উপর এক চক্কর ঘুড়িয়ে আনলাম

অনেক চেনার ভিতরে অচেনার লুকোচুরি

সন্তানদের প্রতি বাবার ভালোবাসা

সব মিলিয়েই কিম্ভুত এক ছবি

আমার গন্তব্য ত্যাগ করে যাই

কারণ আমায় যে ট্রেনটিকে হারাতেই হবে

Comments