Skip to main content

অসমাপ্ত কবিতা -তুচ্ছ

ভুলগুলো একে একে মিথ্যে হয়ে ধরা দিতে লাগল

শিশুর মিথ্যে অভিনয়ের মত মনে হয়

চিরন্তন সত্যগুলোকে

প্রেয়সীর চুলের আলতো ঝাপটা

আঘাত করে না ভালবাসার রূপ নিয়ে




মনটা আজ ভীষণ রকম একা

হারিয়ে ফেলি ভালবাসার আসল সংঙ্গা

খুজে পাই শ্রেষ্ট লাইনটি

যা দিয়ে কবিতায় পরিপূর্ণতা আনবো

আগের মতই নিঃশঙ্গ পংক্তিগুচ্ছ

বারেবারে দোলা দিয়ে যায়

অশ্লীল আত্মাকে





সহায় সম্বলহীন ভবঘুরে এক কবি আমি

অনবরত ধার করেই যার আজ এই পরিণতি

আজও ধার করে যাই কবিতার লাইন

কিন্তু শেষ রক্ষা আর হয় না

সমাপ্ত টানতে পারি না কোনো রকমেই

অসমাপ্তই থেকে যায় আমার না লেখা কবিতাগুলো

Comments