কয়েকদিন যাবত্ প্রবালের সাথে আমার সম্পর্ক তেমন একটা ভাল যাচ্ছিল না। তাকে টাকা ধার দেই নি বলে আমার সাথে সে কী রাগ!
যাক শেষ পর্যন্ত আমার প্রিয়তমার সহায়তা না পেলে এই ছাগলটার সাথে শত্রুতা বোদহয় থেকেই যেত। ঈদের দিন কয়েকবার ওর সাথে দেখা হলেও আমি অথবা ও নিজে কেউই কথা বলি নি। শেষে সন্ধ্যার দিকে আমিও বাসায় ঢুকছিলাম এমন সময় প্রবালও বের হচ্ছিল। আর কি করার অনেক দিনের বন্ধুত্ব তাই আমিই ঈদমোবারক বলে কোলাকুলি করলাম। বাসায় আসতে বলায় বেহায়ার মত চলেও আসলো। যাই হোক আম্মুকে বললাম কিছু বাসি নাস্তা থাকলে দেয়ার জন্য, আম্মু একেবারে রাজকীয় খাবার পরিবেশন করল ছাগলটার উদ্দেশ্যে। চোখ শরমে আমিও আম্মুকে আর কিছু বলতে পারলাম না।
যা হোক প্রবালের সাথে বসে ভাববাচ্য ব্যবহার করে কথা শুরু করলাম। কিছুক্ষণের মাঝে এই কথা পুরোপুরি আড্ডায় রূপ নিল। আমিও সবকিছু ভুলে ছাগলটার সাথে ম্যা ম্যা করতে লাগলাম। ইতিমধ্যে আমার প্রিয়তমা ফোন দিল। আমার বলতে হল না, সেই বলল তোমার সাথে এখন প্রবাল বসে আছে তাই না?
আমি এমন ভাব ধরলাম যেন তার জানাটাই স্বাভাবিক। কিছুক্ষণ কথা বলার পর তার মোবাইলের ব্যালান্স শেষ হয়ে গেল। অগত্যা আমাকেই ফোন দিতে হল। কথা বলছি হঠাত্ করে বলল প্রবাল ছাগলটাকে দিতে, কি আর করা নিজের পকেটের টাকা খরচ করে নিজেরই প্রিয়তমাকে একটা ছাগলের সাথে প্রেমালাপ করার সুযোগ করে দিতে হল।
মানুষ বড়ই আজিব প্রাণী। আসলে মানুষ যে কী জানে না, তাই জানে না। আবার কী জানে তাও জানে না। কিন্তু ভাবতে গেলে দেখা যাবে, সে অনেক কিছুই জানে। একই সাথে কোন কিছুই জানে না। যেমন এই কথাগুলো কেন লিখছি আমি নিজেও তা জানি না। আসলে আমার মনটা কিছুদিন যাবত্ খুব খারাপ যাচ্ছে। এই কয়েকদিন আমি আমার সম্পর্কে যা যা চিন্তা করেছি, তা যদি কোন ভাবে লিপিবদ্ধ করতে পারতাম, তাহলে হয়তো আমার স্বভাব বা প্রকৃতি সম্পর্কে একটা সঠিক ধারণা আমি নিজে পেতাম। আজকাল নিজেকেও বড় অচেনা লাগে। কিন্তু দুঃখের বিষয় আমি আমার চিন্তা ভাবনাগুলো লিপিবদ্ধ করতে পারি না। কারণ আমার মন যেভাবে চিন্তা করে, হাত সেভাবে চলে না। যদি মনের ছায়া হাতের মাধ্যমে ফেলা যেত, তাহলে মানুষ আজ এত দূরে এগিয়ে যেতে পারত, যা কেবল সায়েন্স ফিকসনেই সম্ভব। স্বার্থপরতা নিয়ে চিন্তা করছিলাম কিছুদিন যাবত্। এই বিষয় নিয়ে লেখতে শুরু করার কারণ হতে পারে, নিজেকে নিঃস্বার্থবান প্রমাণ করা। এবং এটাই সবচেয়ে বড় স্বার্থপরতা নয়? কিছু মনে করবেন না, আমি লেখার মাঝে আমার মনের ছায়া ফেলার চেষ্টা করছি। যদিও জানি বৃথা চেষ্টা। এটা কখনও পুরোপুরি সফল হবেনা। মানুষ কখনও স্বার্থপর হওয়া...
This comment has been removed by the author.
ReplyDelete